কবিতা
হাসির থলে

হাসির থলে হাসির থলে
কোথায় খুঁজে পাই?
পেলে পরে রাখতাম ধরে
বুকের মাঝে ভাই।
মিষ্টি মধুর হাসির সুবাস
ছড়িয়ে দিতাম দূর,
সবার মুখে ফুটত হাসি
বাজত খুশির সুর।
মুক্তোঝরা হাসিগুলো
বিলিয়ে দিতাম পথে,
সুখের মেলা বসতো তবে
আলোর জয় রথে।
লেখাটি শেয়ার করুন:ফেসবুকহোয়াটসঅ্যাপ



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।