আজ আমি ব্যর্থ

প্রেমিক কি আজ ব্যর্থ তার প্রেম প্রকাশে?
শহিদ কি ব্যর্থ নিজের বলিদানে?
পথিক কি ক্লান্ত তার গন্তব্যে?
হয়তো আমিই আজ ব্যর্থ নিজের জীবনে।
তাই মনে হয় পৃথিবীই হয়তো ব্যর্থ নিজের অস্থিত্বে,
নাকি আমিই বিরক্ত নিজের অস্থিত্বে।
পারব কি নিজের অস্তিত্বকে বিলিয়ে দিতে
ব্যর্থতার মুখোশ খুলে সফলতার তরে?
পাখিরা কি প্রত্যাহিক বিকেলে নীড়ে ফিরে?
এমনকি কখনো হয় না তারা আর না ফিরে।
সময় কি বয়ে যায় তার অবিরাম ঢেউয়ে?
কখনো কি সে বাধা পায় না অন্যের ধারে?
নদীর কি শেষ সবসময় সাগরে?
সে কি হারিয়ে যেতে পারে না নিজের অজান্তে?
কাটার সৃষ্টি কি শুধুই কষ্ট দিতে?
সে কি পারে না নিজেকে বিধতে অন্যের তরে?
উত্তর কি কখনো নিজেকে প্রশ্ন করে-
কেন সে সীমাবদ্ধ প্রশ্নের কাছে।
সত্য কি কখনো আঘাত করে না তাকে
যে তাকে আগলিয়ে রাখে?
ভুল কি সবসময় ভুলই থাকে
নাকি তার অধিকার নেই পৃথিবীর বুকে-
যেন সে মিশে থাকে সকলের ঘ্রাণে।
আজ হয়তো ব্যর্থ বলে
শুধু ফিরে আসি নিজের তরে।
আজ আমি হয়তো সফলতার সামনে
নিজেকে পারিনি ধরতে তোলে
পারব কি নিজেকে জন্ম দিতে
দূর ঐ নক্ষত্রের তরে?
ব্যর্থ কি চায় সেই ঢেউয়ে ডুবে যেতে
যাতে সফল খেলা করে প্রাতঃ ভোরে?
কে জানে সেই মন্ত্র যা তারে সফল করে?
এই ব্যর্থতাই কি সেই মন্ত্র যা তারে সফল করে
এই অনাবিল ভুবনের তরে?
তাই আমি হতে চাই ব্যর্থতা এই শব্দের আড়ালে
পরাজিত এক কান্ডারি_স্রষ্টার তরে।



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।