পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
কবিতা

রক্তাক্ত গোলাপ

পড়তে সময় লাগবে প্রায় ১ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
রক্তাক্ত গোলাপ

আমড়া পাতা হলুদ হয়েছে,
বাতাসে ভাসছে, আমের মুকুলের ঘ্রাণ।
এ দেশ সেজেছে বসন্ত বরণে,
কোকিল ধরেছে গান।

বিস্তীর্ণ মাঠ সবুজ হয়েছে,
আকাশ সেজেছে নীলে।
মহানন্দে ছোট ছেলে-মেয়ে,
গাইছে হেলে-দুলে।

কিন্তু, গাজার শিশুরা?
বোমার শব্দে ভয়ে স্তব্ধ!
মায়ের মিষ্টি কোল, বাবার আদর,
সবই এখন গল্প।

সব শিশুর মত ওরাও ছিল,
মিষ্টি গোলাপ ফুল,
ওদের মিষ্টি হাসি, আহ্লাদি কান্না, নিষ্পাপ চেহারা,
ছোট ছোট হাত, ছোট ছোট পা, নরম তুলতুলে গালটা-
বোমার আঘাতে চূর্ণ-বিচূর্ণ।

অক্ষত দেহটা আজ, ক্ষতবিক্ষত!
যে নির্মল পরিবেশে-
আমাদের শিশুরা খেলছে,
সে পরিবেশ ওদের-
বোমার ধোঁয়ায় বিষাক্ত।

খেলবে কি? খাবে কি?
বড় কথা-
বাঁচার জন্য শ্বাস নিবে কি?
শ্বাস হয়ে আসে বন্ধ।

বাংলার আকাশে- সন্ধ্যা নামে,
পাখিরা খাবার নিয়ে, ঠিকই নীড়ে ফেরে,

কিন্তু গাজায়?
দুধের শিশুগুলো, একফোঁটা দুধের জন্য-
ছটফট করে মরে।

রাত্রি ঘনিয়ে আসে,

সমস্ত কোলাহল থামে, নিস্তব্ধতা নেমে আসে,
অন্ধকারে হাতড়িয়ে, গাজার শিশুরা-
মায়ের উষ্ণতা খোঁজে!

আমার দেশে বসন্ত এলেও
গাজায় আসেনি বসন্ত,
এ গোলাপগুলো হেসে-খেললেও
ও গোলাপগুলো রক্তাক্ত।

লেখক পরিচিতি

হাফসা বিনতে নিসার

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।