পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
কবিতা

বৃষ্টির ফোটা

পড়তে সময় লাগবে প্রায় ১ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
বৃষ্টির ফোটা

বৃষ্টি আসে গগন চিড়ে
মানুষ ফিরে আপন নীড়ে,
বাতাস বহে ঝিরিঝিরি
পাখি গাহে গান।

জেলে তার জাল মারে
নৌকা নিয়ে নদীর ধারে,
মাছসহ ঘরে ফিরি
মুখে খুশির তান।

ধুলোবালি, গরম শেষে
মেঘ আসে বীরের বেশে,
জনমনে জাগে খুশির ঢেউ।

কখনো বা আঘাত হানে
সাগরের মাঝখানে
কত প্রাণ হারায় নদীরও উজানে
সে খবর রাখে কি কেউ?

বর্ষার প্রতি ফোটা
নাহোক বিপদের ঘনঘটা,
দিয়ে যাক সুখ আবাবিল
জলের মতো স্বচ্ছ হোক
জনমানুষের এই দরাজ দিল।

লেখক পরিচিতি

নিজামুল হাসান

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।