কবিতা
ব্যর্থতা আশির্বাদ

চারিদিকে শুনছি শুধু গ্লানি
আর ব্যর্থতার আত্মঘাত,
শুনছি হাজার মানুষের ব্যর্থতার হাহাকার
তবু আমি বলি ব্যর্থতা মানুষের জীবনে আশির্বাদ।
অনায়েসে পাবে যারা সফলতা
বুঝবেনা তারা তার সাধুতা,
তখনই বুঝবে তারা তার মর্যাদা
যখনই হাজার বার ব্যর্থ হয়ে পাবে
তারা তার রসালতা।
উপায় কী তা জানি না আমি সফল হওয়ার
তবে জানি আমি ব্যর্থ হওয়ার চাবিকাঠিই সফল হওয়া।
তা দিয়ে বিচার করোনা আমায় যে কতবার সফল হয়েছি
তা দিয়ে বিচার করো আমায় যে কতবার ব্যর্থ হয়েছি।
সফলতার স্বাদ তারাই পাই যারাই ব্যর্থ হয়
আার যারাই ব্যর্থ হয় তারাই সফল হয়।
তাই ত বলি আমি ব্যর্থতা জীবনে আশির্বাদ
আর বলি আমি ব্যর্থতা জীবনে সাধুবাদ।
থাকুক জীবন ব্যর্থতার চাদরে ঢাকা
ব্যর্থতা দিয়ে ঘুড়াতে চাই জীবনের অব্যক্ত চাকা।
লেখাটি শেয়ার করুন:ফেসবুকহোয়াটসঅ্যাপ



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।