পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
ছোটগল্প

হারানো রত্ন

পড়তে সময় লাগবে প্রায় ৪ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
হারানো রত্ন

তার বিয়ে ঠিক হয় তার চেয়ে উচ্চ ফ্যামেলির একজন ছেলের সাথে । বলছিলাম রিতার কথা। রিতা মধ্যবিত্ত ফ্যামিলির কন্যা। বাবা-মা মারা যাওয়ার পর ভাইদের কাছে লালিত-পালিত হন। ভাইদের একমাত্র আদরের বোন রিত। ছেলের নাম আকাশ। রিতার গায়ের রং ছিল কালো । তাই তার ভাইয়েরা তার বিয়ের সময় কিছু যৌতুক দিয়েছিলেন। রিতা আর তার ভাইয়েরা বিয়ের আগে আকাশের চারিত্রিক খোঁজখবর তেমন একটা নেননি। আকাশ কিছু টাকার লোভে পড়ে এবং পরিবারের সম্মতিতে রিতাকে বিয়ে করেন।পাঁচ-ছয় মাস তাদের সংসার খুব ভালই কাটছিল। কিন্তু কিছু পুরুষের যৌবনের উত্তাল তরঙ্গের ঢেউ যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন তারা নারীকে দাস মনে করে। আকাশের জীবনও এর ব্যতিক্রম নয়।

এরপর রিতার জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। আকাশ এখন নেশা ও জুয়ায় আসক্ত । তার এখন বাসায় ফেরার রুটিন গভীর রাত । এভাবে দুই বছর অতিবাহিত হয়। ইতিমধ্যেই তাদের কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান। মেয়েটির নাম রাখা হয় নাইমা। আকাশের সন্তানের প্রতি কোনো মায়া নেই। এখন তার নিত্যদিনের রুটিন হয়ে গেছে রিতাকে নির্যাতন করা। আকাশ রিতাকে চাপ দিতে থাকে তার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য। ইতিমধ্যেই রিতা তার ভাইদের থেকে স্বামীর জন্য অনেকবার টাকা এনে দিয়েছে। টাকা না আনলে তাকে হতে হয় নির্যাতনের শিকার।তবুও, তার স্বামীর প্রতি ছিল না বিন্দুমাত্র অভিযোগ। অনেক কষ্টের পরে বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে পাঠায় প্রবাসে। স্বপ্ন শুধু একটাই—স্বামীকে নিয়ে সুখের সংসার গড়া। কথায় আছে, “যার চরিত্র হারালো, তার জীবনে সবকিছুই হারালো।”

আকাশ এক বছরের মাথায় বিদেশ থেকে বাড়ি ফিরে। তার প্রবাস জীবনে একবারের জন্যও রিতাকে কল দিয়ে জিজ্ঞেস করেনি, “তুমি কেমন আছো?” কিন্তু রিতা, যে স্বামীর প্রতি ভালোবাসা রেখেছে গভীরভাবে, সে তবুও মানুষের কাছে স্বামীকে স্বপ্নের পুরুষ হিসেবেই তুলে ধরতো। কেউ স্বামী সম্পর্কে বাজে মন্তব্য করলে সে ভীষণ রাগ করতো।আকাশ দেশে আসার পরও রিতাকে নির্যাতন করতো। তাকে ঠিকমতো ভরণ পোষণ পর্যন্ত দিত না। একদিন তার ভাইয়েরা এসে গ্রামের মাতব্বর ডেকে রিতাকে একবারের জন্য নিয়ে যেতে চাইলো। ভাইয়েরা তাকে বললো—"হয় তুমি এই অসভ্যকে ছাড়ো, না হয় আমাদের!" সে তার ভাইদের ছেড়ে স্বামীর ছায়া বেছে নিল। এরই মাঝে তাদের সংসারের পূর্ণ হল পাঁচ বছর। রিতা দ্বিতীয় বার মাতৃত্বের পথে পঞ্চম মাসের যাত্রা! অনাগত সন্তানের নামও ঠিক করে রাখে—ছেলে হলেই স্বামীর নামের সাথে মিলিযে রাখবে" আশিক "। কিন্তু আকাশ এখনো ঠিক হয়নি; বরং আরও হিংস্র হয়ে উঠেছে—মনে হয় যেন রক্তচোষা প্রাণী।

এরই মাঝে রিতা জানতে পারে, আকাশ আবার দ্বিতীয় বিয়ে করেছে। তার দ্বিতীয় স্ত্রী ছিল রূপে ঝলমলে উজ্জ্বল গায়ের রং কিন্তু তার সৌন্দর্য ছিল বাহ্যিক। কিন্তু নারী যে সতীন বিরোধী এক অপ্রতিরোধ্য যোদ্ধা! পৃথিবীর সব কিছুর ভাগ দিবে স্বামীর যে ভাগ কাউকে দিবেনা সে! তাই রিতা আর চুপ থাকতে পারেনি রিতা।এবার প্রতিবাদ করে বসে। প্রতিবাদ করামাত্রই আকাশ হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে তার ওপর। শুরু হয় নির্যাতন । রিতার ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করা মাত্রই রিতা লুটে পড়ে যায় মাটিত।

একদিন পর, অনাগত সন্তানকে বহন করে , রিতা চলে যায়—স্বপ্নের সংসার ছেড়ে।

সে এখন নির্যাতন থেকে মুক্ত! তাকে দাফন করা হয় স্বামীর রুমের জানালার পাশে। কিছুদিন পরেই আকাশের দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায় অন্য এক পুরুষের হাত ধরে। এদিকে মায়ের কবরে নাইমার কচি হাতে লাগানো গন্ধরাজটি ফুলে ভোরে উঠে। সেই ফুলের সুবাস জানালা পেরিয়ে ছুঁয়ে যায় আকাশের ঘর! আর তাকে মনে করিয়ে দেয় এক হারানো হৃদয়ের গল্প। এখন তার আর বুঝতে বাকি রইল না । যে মানুষটি নিজের সর্বোচ্চ ভালবাসা টুকু দিয়ে তোমাকে পেতে চাইবে। তাকে অন্যের রূপের ছলনায় পড়ে অবহেলা করা ঠিক নয়! কিন্তু সে এতক্ষণে হারিয়ে ফেলেছে তার জন্য জীবন উৎসর্গ করা সেই রত্নকে ।পরদিন যে নাইমার কবরে গিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে।

হঠাৎ, একজন ব্যক্তি একটি লাল টকটকে প্যাকেট নিয়ে হাজির বলে, “আপনার স্ত্রী আমার কাছে আপনার জন্য একটি পাঞ্জাবি বানাতে দিয়েছিল। এই নিন।” সে ঘরে গিয়ে প্যাকেট খুলতেই দেখে, টেবিলের নিচে পড়ে আছে ছোট্ট একটি খাম। খামের ভেতরে লেখা:

"আমি আপনার মন জয় করতে পারিনি। আমাকে ক্ষমা করবেন! আমি আপনাকে বেশি ভালোবাসি—জীবনের চেয়েও বেশি।"
ইতি
রিতা।

লেখক পরিচিতি

আতিকুর রহমান

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।