হঠাৎ এক রাতে

মাঘ মাসের ৩ তারিখ রাত। অনকদিন ধরেই বেড়াতে যাব ভাবছিলাম কিন্ত যাওয়ার স্থান খুঁজে পাই না। স্থান ঠিক হলে দিন তারিখ ঠিক হয় এভাবেই সময় চলে যাচ্ছিল। অবশেষে সিদ্ধান্ত হল অচেনা এক জায়গায় যাওয়ার। নাম বলব? না থাক গল্পের শেষেই না হয় জানা যাবে, একা নয় সাথে আছে আরো ৩ জন, তারা হল হাবিব, নাফিস, শান্ত আমি আর নাফিস এক ক্লাসের হলেও আর শান্ত আমাদের এক ক্লাস জুনিয়র । দিন ঠিক হল মঙ্গলবার যেহেতু সপ্তাহের মাঝখানে সেহেতু ভিড় কম হবে। বাসে জ্যামে পড়ার সম্ভাবনা আছে বিদায় সবাই ঠিক করল ট্রেনে যাব। টিকেট কাটা হল মঙ্গলবার রাত ১০:০০ টার। এয়ারপোর্ট থেকে উঠতে হবে। সবাই যার যার কাপড় গোছানো শুরু করন যেহেতু দিন বাকি হাতে একটা। তাই কাজটা দ্রুত হল। সব প্রস্তুতি শেষে, ০৩:৩০ এ পৌছালাম এয়ারপোর্টে। সবাই হাজির। কিছুক্ষণ পর ট্রেনের শব্দ শোনা গেল সবাই তোড়ঝোর শুরু করল। ট্রেন থামলে - যার যার নির্দিষ্ট বগি, আসন খুজে
পেলাম । প্রচন্ড ভিড় আর ধস্তাধস্তির পর নিজেদের আসন গ্রহন করলাম। পরে জানতে পারলাম এটাই ওই দিনের শেষ ট্রেন। সবকিছু এখনো ভালোই চলছে লাবিবকে বললাম কিছু খেয়েছে নাকি সে জানাল সামান্য নাস্তা করছে। নাফিস আর শান্ত রাতের খাবার খেয়েছে। ট্রেন তার নিজের গতিতে চলছে কিছুক্ষণের মাঝে সবাই ঘুমিয়ে গেলাম, এরপর শুরু হল আমাদের সাথে ঘটা রহস্যের সব আচরণ। যা ভাবলে এখনো গায়ের লোম খাড়া হয়ে আসে। রাত ৩টা বাঝে হঠাৎ ট্রেন থামল প্রচন্ড ঝাঁকি দিয়ে। ঘুম ভেঙে গেল, বুঝলাম না কিছু, শুধু অর্থহীন ভাবে তাকিয়ে রইলাম কিছু মুহূর্ত । হাঁড়ে কাঁপন ধরা শীত আর চোখে ঘুম নিয়ে তাকালাম জানালার পাশে। দেখলাম কুয়াশা আর আধারের মাঝে দাড়িয়ে ট্রেন। আধো ঘুমে শান্তকে বললাম "এই শান্ত উঠ না ট্রেনে কিছু হয়েছে ও বলল আরে কিছু না ক্রসিং পড়েছে হয়তো ঘুমা" বুঝলাম ওকে কিছু বলে লাভ হবে না তার চেয়ে
বরং আমি দেখি এই বলে উঠব ঠিক তখনই শুনলাম এক মহিলার আত্মচিৎকার বাচাও আমার পোলারে বাচাও ওরে নিয়ে গেলো" কলিজায় কাপন ধরানো চিৎকার। তাড়াতাড়ি গেলাম চিৎকারের উৎস খুঁজতে দেখলাম পাশে একটা বগিতে ওখানে লোকজনের ভিড।
আমার মনেই ছিল না রাতটা অমাবস্যার। বগিটাতে গেলাম তারপর যা দেখলাম তাতে আমার রক্তে যেন জমে হিম হয়ে গেল। একটা রক্তাক্ত লাশ এবড়োখেবড়ো ভাবে খাওয়া। সাদা কাপড়ে জড়ানো এক বুড়ি রক্তমাখা দাতে খিলখিল করে হাসছে। কোনো রকম নিজেকে কন্ট্রোল করলাম আর জান দিয়ে দৌড়ালাম নিজ বগিতে ফিরে এসে দেখলাম হাবিব বসে আছে আতঙ্কিত অবস্থায়। নাফিস আর শান্তকে দেখলাম না। বললাম নাফিস কোথায়? হাবিব লা জওয়াব,, আমি হাবিবের শরীর ধরে ধাক্কা দিতেই মুষড়ে কেঁদে উঠলো। বলল ও তোর পিছনেই গিয়েছিল কিন্তু এখনো ফিরে আসেনি। বলছিল চলে আসবে শীঘ্রই। হাবিবের কথা শুনে যেন আমি কিছুক্ষণ মূর্তির মত দাড়িয়ে রইলাম। মনে হচ্ছে আমি আমার মাঝে নেই। হাবিবের চিৎকার শুনে সম্বিত ফিরে পেলাম তারপর,,,, কি হলো? শান্তর কথা বলতেই বলল "ও গিয়েছে পুলিশের খোঁজে " মুহুর্তকাল দেরি না করে হন্য হয়ে খুজতে লাগলাম নাফিসকে দুজন মিলে ঘন্টা খানিক হয়ে গেলেও তার কোনো হদিস পাওয়া যায় নি। চারিদিকে কেমন যেন হঠাৎ করে সব কিছু থেমে গেছে। কোনো সারাশব্দ নেই। যেন কোনো পরিকল্পনা মাফিক সব চলছে। আমাদের কারো অবস্থা তখন সুস্থ ছিল না। পরিস্থিতি বুঝে উঠতে কিছু সময় লাগলো। একটা ঘোরের মাঝে ছিলাম। ট্রেন দেখে মনে হল না ভোরের আলো ফোঁটার আগে সমস্যার সমাধান হবে। এক ডিউটিরত অফিসার কে জিজ্ঞেস করে জানলাম ইঞ্জিন বিকল হয়ে গেছে। আমরা নাফিসের কথা তাকে বললাম এবং চেহারার বর্ণনা দিলাম এবং ঠিকানাও দিলাম যাতে খোঁজে পেলে আমাদের সাথে যোগাযোগ করে। এদিকে পুলিশের কথা বলতেই অফিসার যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন:" এখানে আশে পাশে কোনো পুলিশ স্টেশন নেই"। আমরা চিন্তায় পড়ে গেলাম এটা ভেবে যে, তাহলে শান্ত কোথায় গেল? অফিসার সতর্ক করে সবাইকে বললেন জায়গাটা বেশি ভালো না, সবাই যেন সাবধানে থাকে। এখানে অনেক সময় তারা মৃত মানুষকে জীবিত অবস্থায় ট্রেনের ভেতর হাঁটাচলা করতে দেখেছে। ওদিকে কান্নারত মহিলার ছিবলে খাওয়া লাশের গন্ধে আর যাত্রীদের আতঙ্কে পরিবেশ ঘোলাটে হয়ে পড়ছে। সিদ্ধান্ত নিলাম তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে নয়তো ভয়ংকর কিছু হতে পারে। এমনিতেই দুইজনকে হারিয়ে বেশ চিন্তা আর অজানা আতঙ্কে আছি। কোথায় যাব, কিভাবে যাব কোনো কিছু চিন্তা না করে বেরিয়ে পড়লাম হাবিবকে সাথে নিয়ে কিন্তু ভাগ্য তো সেদিন আর সহায় ছিল না। হঠাৎ কিসের সাথে হোচট খেয়ে পড়লাম আর কিছু মনে নেই। সকালে দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। জানা গেল ওটা একটা শ্মশান ছিল। আর ও জায়গায় প্রায়ই নাকি ট্রেন দুর্ঘটনা হয়। এভাবেই শেষ হল আমাদের ভ্রমন মাঝপথে। অনেকদিন পেরিয়ে গেলেও ঐ দিনটার কথা মনে পড়লে এখনো ভয়ে 'থ' হয়ে যাই। সেইবার আমরা হারিয়েছিলাম দুইজন কাছের বন্ধুকে। এখনো মনে হয় তাদের আত্মা আমাদের ডাকে রোজ রাতে।





মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।