সুহাসিনী গান

তোমার মিষ্টি হাসিতে, কি মধুরতা আছে লুকিয়ে
ঐ রূপের চাহনিতে, এক স্নিগ্ধতা দেয় হৃদয়ে;
দু'নয়নের সাগরে আজ, ডুবেছি যে আমি
আমার মনের গহীন কোণে, তুমি শুধু তুমি(।।)
সুহাসিনী! সুহাসিনী! (।।)
ঐ মিষ্টি হাসির মুগ্ধতা, তুমি তটিনী
রূপসী রমণী, তুমি সুহাসিনী।
সুহাসিনী! সুহাসিনী!
ফাগুন বেলায় পুষ্পরাজ, দোল খেলে যায় নীলিমায়
পূর্ণিমা চাঁদের দিব্য সাজ, আমি পড়েছি তোমার মায়ায়;
ঐ কাজল কালো চুলের বাহার, সুরের কন্ঠ তোমারি
রূপকথার হাসির রাজকন্যা, স্বপ্নের রাণী আমারি।
সুহাসিনী! সুহাসিনী! (।।)
ঐ মিষ্টি হাসির মুগ্ধতা, তুমি তটিনী
রূপসী রমণী, তুমি সুহাসিনী।
সুহাসিনী! সুহাসিনী!
কত কল্পনায়-জল্পনায়, তুমি কাব্যকারের ভাবনা
স্বর্গরাজ্যের পদ্মের ন্যায়, যেন কবিতার এক আঙ্গিনা;
কাননের ঐ লাল গোলাপ বুঝি, তোমারই ঐ মুখখানি
নীরবতার নিবিড়ে আছে, আমারই এই হৃদয়খানি।
সুহাসিনী ! সুহাসিনী! (।।)
ঐ মিষ্টি হাসির মুগ্ধতা, তুমি তটিনী
রূপসী রমণী, তুমি সুহাসিনী।
সুহাসিনী! সুহাসিনী!
তারকারাজির দৃশ্যপটে আমি, তোমারই দৃশ্য দেখি
নিদ্রা বিহীন রাত্রি জেগে আমি, তোমারই গান লিখি;
ললাটের ঐ মসৃনতা যেন, তোমায় করেছে ইন্দ্রানী
বৃষ্টিস্নাত প্রকৃতির রঙে, তুমি অপরূপ নন্দিনী।।
সুহাসিনী! সুহাসিনী ! (।।)
ঐ মিষ্টি হাসির মুগ্ধতা, তুমি তটিনী
রূপসী রমণী, তুমি সুহাসিনী।
সুহাসিনী! সুহাসিনী!
তোমার মিষ্টি হাসিতে, কি মধুরতা আছে লুকিয়ে
ঐ রূপের চাহনিতে, এক স্নিগ্ধতা দেয় হৃদয়ে;
দু'নয়নের সাগরে আজ, ডুবেছি যে আমি
আমার মনের গহীন কোণে, তুমি শুধু তুমি(।।)
সুহাসিনী! সুহাসিনী! (।।)
ঐ মিষ্টি হাসির মুগ্ধতা, তুমি তটিনী
রূপসী রমণী, তুমি সুহাসিনী।
সুহাসিনী! সুহাসিনী!



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।