পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
কবিতা

বর্ষা জুড়ে

পড়তে সময় লাগবে প্রায় ১ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
বর্ষা জুড়ে

বাংলাদেশের বর্ষা জুড়ে
হরেকরকম সাজ
আষাঢ় গগণ কালচে মেঘে
পাচ্ছে ভিষণ লাজ।

নদ-নদীতে বন্যা এলো
ভয়ানক সব রুপ।
ছেলেপেলে ঝাঁক বেধেঁছে
দিচ্ছে যত ডুব।

বৃদ্ধ বালক ধরবে এবার
ইচ্ছে মতো মাছ
বেগুন ভাজা ইলিশ ভাঁপা
আসর জমার আচঁ।

বর্ষা জুড়ে নীল আকাশে
হরেকরকম হাল।
রাখাল ছেলে পাগল পারা
হারিয়ে বাছুর পাল।

মাঝ সাগরে রব উঠেছে
আসছে তুফান বড়ো।
সময় ও নেই পাল উড়াবার
মাঝিরা সব জড়ো।

বর্ষা জুড়ে বৃষ্টি বাদল
মেঘের ঘন ঘটা।
রাস্তা ঘাটে কাঁদায় ভরা
বেচা কেনায় ভাটা।

দোকানদারের মাথায় হাত
খরিদ্দারের বড়ই অভাব
কয়েক ফোঁটা দেখা দিলেই
ঘ্যানঘ্যান'ই তার স্বভাব।

উঠোন জুড়ে চাঁপা ফুলের
সুভাস মাখা সন্ধ্যা
বেলীও তাই বাদ রবে'না
কেয়া কদম গন্ধা।

লেখক পরিচিতি

আজিমাতুন নেছা রণিম

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।