ধূম্রঝোঁক

যত গান কবিতা
লিখি শিখি কিবা গাই,
তার ঠিক কতটুকু
বাস্তবে মিল পাই।
যত প্রেম ভালোবাসা
কবিতা ও গল্পে,
একটুও হতো যদি
বেশি কিবা অল্পে।
তাও বুঝ দেয়া যেতোএই মন মাঝিরে,
এ জীবনে দেখেছি
কত ভুয়া পাঁজিরে।
যেখানে সেখানে রোজ
ভালোবাসা বিলিয়ে,
প্রলোভনে কাছে টানে
কত রঙ মিলিয়ে।
এভাবেই কিছুদিন
স্বার্থের তরে রোজ,
কিছুক্ষণ পরে পরে
বাবু বলে নেয় খোঁজ।
দেখা হবে কথা হবে
বেশি ভালোবাসা হবে
কাছাকাছি আশা হবে
সে আশাতেই,
যেই কাছে আসা হলো
সম্ভ্রম কেড়ে নিলো
অবশেষে ছেড়ে দিলো
ধোঁয়াশাতেই!
শেষে অ-বিশ্বাসে
হাহাকার নিঃশ্বাসে
বাকী জীবন ধুধু
সন্দেহে কাটে শুধু
এভাবেই বিষাক্ত
হয়ে যায় মন,
এমন জীবন নিয়ে
বন্ধুর পথ দিয়ে
একা একি কিবা মেকি
রোজ রোজ কত দেখি
হতাশায় কুঁড়ে কুঁড়ে
কাটায় জীবন!
বলি;
জোড়া চোখ জোড়া হাত
পবিত্র যদি থাকে,
সবটুকু সম্ভ্রম
রক্ষা করে যে রাখে।
উপ-ঢৌকন সম
জীবন সাথীই পাবে,
ভালোবাসারাবেশে
উভয়েই ডুবে যাবে।
বন্ধন অটুট রবে
খুউব দীর্ঘ হবে
একই দেহের ন্যায়
থাকবে সামিল,
সময়ের চাকা ঘুরে
নিয়ে যাবে খুব দূরে
এই টানে মরণেও
হবে না অমিল।
এ সফর শেষ হলে
পরকালে চলে গেলে
তবুও সে চাহনিটা
হবে না মলিন,
সে জোড়া থেকেই যাবে
সবাই দেখতে পাবে
যদিও বা হয়ে যায়
পৃথিবী বিলীন!




মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।