পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
কবিতা

ধর্ষণ

পড়তে সময় লাগবে প্রায় ১ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
ধর্ষণ

ছিপছিপে পোড়াবাড়ির পেছন থেকে একটি কান্নার
আওয়াজ ভেসে আসছে,
তার পরিচয় জানতে চাইলে সে বললো,

আমি ধর্ষণ,
আমার অন্ধকারেই বাস,
আমি চেপে বসলেই কিছু জীবনের করি সর্বনাশ।

আমি ধর্ষণ,
করি নারীদের ভক্ষণ,
আমি বাঁচি মাথা উঁচু করে,
কেড়ে নিয়ে তার জীবন।

আমি ধর্ষণ,
সেই কলংকিত শব্দ,
যার বুকে জমে ফুপিয়ে কাদা হাজারো কান্না জব্দ।

আমি ধর্ষণ,
আমি মুক্ত, বন্দি আইনের হাত,
নেই কোনো ক্ষমতা,
যা আমাকে করবে প্রতিঘাত,
শক্তি নেই কারো প্রতিরোধে,
তাই আমি হেসে উঠি রাত্রির গহ্বরে।

আমি ধর্ষণ,
আমার অন্ধকারেই বাস।

লেখক পরিচিতি

নুসরাত জাহান তিশা

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।