পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
ছোটগল্প

তাকদির ও প্রচেষ্টা: সফলতার সূত্র

পড়তে সময় লাগবে প্রায় ৫ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
তাকদির ও প্রচেষ্টা: সফলতার সূত্র

আজ শুক্রবার! সাপ্তাহিক ছুটির দিন। ছোট বড় সবাই আজ বাড়িতে পরিবারের সাথে সময় কাটাচ্ছে। কেউবা পরিবারকে সময় দিচ্ছে গল্প করে কিংবা ছোটদের সাথে খেলাধুলা করে। কিশোর বয়সী ছেলে মেয়েরা কয়েকজন মিলে মিলে গল্পের আসর বসায় এই দিনে। আবার দুপুরের মধ্যাহ্নভোজ শেষে কেউবা সারা সপ্তাহের ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয় একটু স্বস্তির জন্য। এর মধ্যেই আসরের নামাজের আজান পড়ে যায় ।আবিরের এই সময়টা খুবই রোমাঞ্চকর লাগে। সবুজ শ্যামল কোলাহল মুক্ত একটি গ্রামের ছোট পরিবারের ছেলে আবির। সে ছাড়াও তার আরো ছোট দুটি ভাই বোন আছে। বাবা দিনমজুরের কাজ করে প্রতিদিন ঘরে ফেরেন আর মা বাড়ি ঘর সহ সংসারটা গুছিয়ে রাখতে চেষ্টা করে যাচ্ছেন। ছেলেটা খুব‌ই দুষ্টু প্রকৃতির। গ্রামের একটু দূরে সরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। যাইহোক , কিছুক্ষণ পর খেলতে যাবে। অজু করে মসজিদের পথে পা বাড়ায় সে। পাশের বাড়িতে রফিকুল, খাইরুল,বাশার, হাশেম,মালেক এবং ইদ্রিসকে ডেকে নিয়ে আসে।

-এই! কিরে দোস্ত! আসরের আজান দিছে তো! নামাজ পড়ে খেলতি যাবি না? দ্রুত আয়….

-তুই যা,আইতাছি……

-ব্যাট, বল, স্টাম্প গুলো নিয়ে আইছ সাথে করে।

-ঠিক আছে।

-আমি গেলাম, মাঠো দেখা হ‌ইবো।

যথাসময়ে আবির মজসিদে গিয়ে আসরের নামাজ আদায় করে খেলার মাঠে উপস্থিত হয়। এতক্ষণে তার বন্ধুরা সবাই উপস্থিত হয়ে মাঠ প্রস্তুত করছে। বড়রা আজ অবসর সময়ে মন মেজাজ ভালো করতে সঙ্গি সাথিদের নিয়ে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাঁটাহাঁটি করছে। কেউবা খেলার মাঠের এক কোনে বসে কয়েকজন মিলে গল্পের আসরে বসছে। আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের খেলাধুলা উপভোগ করছে। সবাইকে দেখে আবির সজোরে সালাম দিল,

-আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কিরে, তোরা সবাই কেমন আছিস?

-ওয়ালাইকুমুস সালাম। ভালোই আছি। এতক্ষণ তোর অপেক্ষা‌ই করছিলাম।

-মেন বাট করতে হ‌ইবো এখন। এক দলে ৬ জন ক‌ইরা পরবো।

-খাইরুল আর বাশার তোরা মেন বাট (দল তৈরি)।

তারা আজ ক্রিকেট খেলবে। দুটি দল তৈরি হয়ে তারা খেলতে শুরু করল। ছয় ওভারে ইনিংস তাদের। প্রথমে খাইরুলদের ব্যাটিং। আবির সে দলে। এক এক করে সবাই ব্যাটিং করছে। খাইরুলের উইকেট পড়লে আবির মাঠে নামে। ভালো‌ই খেলছে। দু তিনটা বল ঠেকানোর পর সজোরে একটা বাউন্ডারি হাঁকালো সে। উচ্চস্বরে সবাই সবাস সাবাস বলে উঠলো। আরো একটি ওভারে একটি চার মেরে মোট পনের রান উঠিয়ে আউট হয়ে যায়। এভাবেই তাদের দল ৪২ রানের টার্গেট দিয়ে ইনিংস শেষ করে।

এবার আবিরদের বোলিং। সবাই যার যার অবস্থান নিয়ে মাঠে দাঁড়িয়েছে। সবাই ভালো ফিল্ডিং করছে। তারপরও বাশারদের দল ভালো খেলছিল। শেষ ওভারে চলে এল। আর মাত্র ছয় রান প্রয়োজন বাশারদের। খাইরুলদের প্রয়োজন আর দুটি উইকেট। তিন বলে তিন রান নিয়ে একটি উইকেট পড়লো। টানটান উত্তেজনা সবার মাঝে। যে করেই হোক সবার টার্গেট, জিততেই হবে। এখন বাশারদের একটি বল মাত্র বাকি। দু রান দরকার। ইদ্রিস ব্যাটিং করছে। তার চোখ ধ্যান একটি বাউন্ডারির দিকে। বল করল বোলার আর ইদ্রিস সজোরে একটি বাউন্ডারি হাঁকিয়ে দিল। জিতে গেল বাশারের দল। আর খাইরুল, আবিরের দলের পরাজয়!

আবিররা মেনে নিতে পারছে না তাদের পরাজয়। এত ভালো খেলেও কেন এমনটা হলো। মন খারাপ করে আছে খাইরুলের দলের সদস্যরা। দূর থেকে তাদের ম্যাচটি উপভোগ করছিল গ্রামের এক বড় ভাই। তিনি এ অবস্থা দেখে এগিয়ে আসলেন তাদের দিকে। সালাম দিয়ে ভাব বিনিময় করলেন।

-এই তোমরা তো চমৎকার খেলেছ এতক্ষণ। এই তোমরা পরাজিত হয়েছে তাই না! মন খারাপ কেন করছ তোমরা!

-ভাই! ভালো খেইললাও হারলাম। মানতে পারতাছি না ।

-আরে সমস্যা নেই। এটাতো একটা খেলা। শুন এই খেলাধুলা করার মূল উদ্দেশ্য হল শরীর চর্চা করা। যেন তুমি তোমরা আমি আমরা সুস্থ থাকতে পারি। জিতে গেলেও লাভ আর হেরেগেলেও দুটি লাভ।

-কি কন ভাই? (ইদ্রিস আর আবিরের প্রশ্ন)

-প্রথমত তোমরা খেলাধুলা করে শরীর চর্চা করেছো। তোমাদের ব্যায়াম হচ্ছে। হারলেও শরীর চর্চা হয়ে গেল খেলার মাধ্যমে। সুস্থ থাকলা। আর আরেকটি লাভ হলো, তুমি বা তোমরা ধৈর্য ধারণ করতে শিখলা। যে মানুষ যত বেশি ধৈর্যশীল তিনি তত বড় মন ও মেজাজের অধিকারী। আমাদের জীবনেও সব সময় সফলতা আসবেনা। কখন ব্যার্থতা আসতে পারে। যেমন এখন তোমাদের একাংশ খেলায় হেরেগেছো। এই সময়ে তুমি ধৈর্য ধরে সফল হতে শপথ নিবে। দেখবে তুমি সেরাদের সেরা হবে। বুঝতে পারছো তোমরা।

-জি ভাই।

-আর আজকে না জুমার আলোচনায় খতিব সাহেব তাকদিরের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন। মনে নাই তোমাদের। হাদিসে জিবরাঈলে এসেছে,

جِبْرِيلُ سَأَلَ النَّبِيَّ ﷺ عَنِ الإِيمَانِ، فَقَالَ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ

ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, তাঁর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, তাঁর নাজিলকৃত কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা, তাঁর প্রেরিত রাসূলদের প্রতি বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস করা এবং তাকদীরের প্রতি বিশ্বাস করা, এর ভালোমন্দ সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। (সহিহ মুসলিম:৪)

ভালো মন্দ যা ঘটবে সব আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আমরা আমাদের যে কোন কাজে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আর ফলাফল যাই আসবে সেটা আল্লাহর পক্ষ হতে আসবে। এটাই তাকদির। এই আমাদের ভাগ্য লিখা হয়েছে আমাদের জন্মের অনেক অনেক আগে। ভুলে গেছ নাকি! নাকি মসজিদে ছিলে না আজকে…!!

-(আবির) হ ভাই, হুজুর তো আজকে ঈমান নিয়ে আলোচনা করলো। তাকদিরের প্রতি আমাগো বিশ্বাস রাখা লাগবো। এটা ঈমানের অংশ। ভাই! আমনে এই বাস্তবতা মিলায়া দিছেন।

-ঠিক আছে, খেলতে থাক। আর মন খারাপ করো না। খুশি তো তোমরা,,,,,??

-হ ভাই।

নতুন ইনিংস শুরু করো। আমি দূর থেকে দেখছি তোমাদের…..

লেখক পরিচিতি

মোঃ তাসনীম হোসেন

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।