পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
কবিতা

অর্ধেক রাত অর্ধেক দিন

পড়তে সময় লাগবে প্রায় ২ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
অর্ধেক রাত অর্ধেক দিন

পশ্চিম দিগন্তে সূর্য যখন সারাদিনের ক্লান্তি নিয়ে দিবস কে বিদায় জানায় ,
তখনই দিবস রাতের আলিঙ্গন হয় ।
মসজিদের মিনার থেকে যখন মাগরিবের নামাজের আযানের ধ্বনি উচ্চারিত হয়,
তখনই দিবস রাতের আলিঙ্গন হয় ।
পাখিরা সারাদিনের ব্যস্ততা শেষ করে যখন ঝাকে ঝাকে উড়ে নিজ নিজ স্থানে ফিরে যায়
তখনই দিবস রাতের আলিঙ্গন হয়।
গ্রামের রাখাল পশুর পাল নিয়ে যখন বাড়ি ফিরে যায় তারপরেই দিবস রাতের আলিঙ্গন হয় ।
খেলার মাঠ থেকে খেলা শেষ করে মেয়েছেলে যখন বাসায় ফিরে যায়
তখনই দিবস রাতের আলিঙ্গন হয়।
নববধূ ঘোমটা দিয়ে কলস নিয়ে নদীর জল আনতে যায়
তার কিছুক্ষণ পরেই দিবস রাতের আলিঙ্গন হয় ।
পূর্ব দিগন্তে প্রভাতের আলো যখন পৃথিবীতে শুভ্রতা ছড়ায়
তখনই দিবস রাতের আলিঙ্গন হয়।
গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা পবিত্র কুরআন শিক্ষার জন্য যখন মসজিদের আঙ্গিনায় মোক্তবে যায়
তখনই দিবস রাতের আলিঙ্গন হয়।
সকালের অল্প অল্প আলো, আঁধারের মাঝে যখন পাখির কিচির-মিচির শব্দ সোনা যায়
তখনই দিবস রাতের আলিঙ্গন হয়।
মেঘলা আকাশ, সূর্যের আলোকে বস করে যখন নীল আকাশ জুড়ে কালো মেঘ জমে
তখনই মনে হয় দিবস রাতের আলিঙ্গন হয়।
দিবসও বলা যায় না আবার রাতও হয় না ,
চারদিক উজ্জ্বল আলোকিত নয়
আঁধারে ডুবেও নয়
এমন মুহূর্তেই দিবস রাতের আলিঙ্গন হয়।
অল্প আঁধার অল্প আলো চোখের দৃষ্টিতে সবকিছু দেখা যায় না ভালো।
মূলত তখনই দিবস-রজনী একত্রিত হয় ।
সবকিছুর মাঝেই থাকে কেমন যেনো হালকা আলো অল্প কালো।
না হয় দিন , না হয় রাত ।
মূলত তখনই হয় দিবস রাতের আলিঙ্গনের উপযুক্ত সময় ।

লেখক পরিচিতি

মো: মেহেদী হাসান

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।