পাঠপ্রাঙ্গন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
প্রবন্ধ

অগ্রগতির দৌড়ে আমরা কেন পিছিয়ে?

পড়তে সময় লাগবে প্রায় ৩ মিনিটসংরক্ষণ করতে লগইন করুন
অগ্রগতির দৌড়ে আমরা কেন পিছিয়ে?

পাশের দেশ যখন চাঁদের বুকে নামছে, আমরা তখন রাস্তায় নেমে আন্দোলন করছি—পরীক্ষার পাস মার্ক কমিয়ে পরের ক্লাসে যাওয়ার জন্য। আর প্রশ্ন প্রণয়নকারীরা খুশি হচ্ছে, কারণ তারা সাম্প্রতিক বিষয় নিয়ে নতুন প্রশ্ন তৈরি করতে পারছে। ইউরোপ-আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নতুন নতুন আবিষ্কারে ব্যস্ত, তখন আমরা আন্দোলন করছি এইচএসসি পরীক্ষায় ১০০ মার্ক কমিয়ে ৫০ মার্কের পরীক্ষা নেওয়া বা অটো পাস দেওয়ার দাবিতে।

হার্ভার্ড বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কখনো কনসার্টের কথা শোনা যায় না—আর হলেও আমাদের মতো এত আধিক্য থাকে না। অন্যদিকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায়ই দেখা যায়—কনসার্ট, বিনোদনমূলক অনুষ্ঠান ও রাজনৈতিক প্রভাবের আধিক্য। অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকে গবেষক, নোবেল বিজয়ীরা। আর আমাদের দেশে তারা অনেক সময় কারাগারে, নয়তো অস্তিত্ব টিকিয়ে রাখতে সৈরাচারের নানা আইনি লড়াইয়ে ব্যস্ত। আদৌ কি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে তাদের ডাকা হয়? ডাকা হয় না, কারণ এখানে একজন গবেষকের চেয়ে অদক্ষ রাজনৈতিক নেতা কিংবা কনসার্টের গায়ক-গায়িকাদের মূল্য বেশি।

দালালি ও দাসত্বের বীজ বহনকারী কিছু মেরুদণ্ডহীন বুদ্ধিজীবী এ দেশের মানুষকে রোহিঙ্গাদের মতো অসহায় রাখতে চায়। আজ চীন ও রাশিয়া বিশ্বের অন্যতম পরাশক্তি হয়ে উঠছে, ভারত আইটি সেক্টরে আধিপত্য বিস্তার করছে—তাদের অনেকেই গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করছে। আর আমাদের শিক্ষার্থীরা মাস্তিতে সময় পার করছে।

আমেরিকা যখন আধুনিক ফাইটার জেট তৈরি করছে, তুরস্কের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন প্রতিরক্ষা ও নিরাপত্তা মেলার আয়োজন করছে, তখন আমরা রাজনৈতিক নেতাকে খুশি করতে মিছিল-মিটিংয়ে গলা ফাটাচ্ছি। এমনকি মায়ানমারের মতো দেশ যখন খনিজ সম্পদ আহরণের নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে, তখন আমাদের দেশের অনেক ছেলেমেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরে সোশ্যাল মিডিয়ায় বিনোদনের ভিডিও আপলোড করছে।

আমাদের দেশের মিডিয়ায় নাটক করে অনেকেই সেলিব্রেটি হয়ে যায়। অথচ উন্নত কিন্তু শিক্ষার্থীদের দক্ষতা ও মানোন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেই। অনেক সময় বাজেটের বড় অংশ দুর্নীতির মাধ্যমে অপচয় হয়। প্রাতিষ্ঠানিক পরিবেশও অনেক ক্ষেত্রে এতটাই নষ্ট হয়ে গেছে যে, ছেলেমেয়েদের অবাদ মেলামেশার নিরাপদ জায়গা যেন প্রতিষ্টানের চারদেয়াল ।বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কোনো ফ্রি মিক্সিংয়ের জায়গা নয়; এটি হওয়া উচিত জ্ঞানচর্চা ও আদর্শ মানুষ গড়ার কেন্দ্র।

মায়ানমারের মতো একটি দেশ ১০ লক্ষ রোহিঙ্গাকে আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। রয়েছে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর চোখ রাঙ্গানি। আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলেও—কীভাবে গোল্ডেন এ+ পাওয়া যায় বা ডাক্তার হওয়া যায়, সে বিষয়ে আগ্রহ বেশি। আবার অনেকের মধ্যে সেই লক্ষ্যও নেই। লজ্জা করে না এই কাজগুলো করতে? হয়তো করে না—কারণ সমাজ আমাদের সেই শিক্ষাই দেয়নি।

আমরা স্বাধীনতা অর্জন করেছি বহু বছর আগে, তাই পিছিয়ে থাকাটাও অস্বাভাবিক নয়। কিন্তু মানসিকতা এমন হয়ে গেছে—যে রাজার ছেলে রাজা থাকবে, চাষির ছেলে চাষিই হবে। বিষয়টা কি সত্যিই তাই? আমাদেরকে একটি বিষয় খেয়াল করা দরকার—আজ যারা বড় বড় কোম্পানির সিইও, তাদের অনেকেই গরিব পরিবার থেকে উঠে এসেছে। তাই দারিদ্র্যকে দোষারোপ না করে নিজেকে চিন্তাশীল ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। সবশেষে বলতে চাই, আমাদের উচিত এই নোংরা ও অকার্যকর সিস্টেমকে ভেঙে নতুন অগ্রযাত্রার সূচনা করা। তাহলেই দেশের সম্ভাবনার নতুন দুয়ার খুলবে।

লেখক পরিচিতি

সাহরিয়াদ হোসাইন

ত্রৈমাসিক প্রতিচ্ছবির প্রশাসক।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সব লেখা

নতুন সংখ্যার খবর ইমেইলে পান

শুধু নতুন সংখ্যা ও নতুন লেখার বিজ্ঞপ্তি।