জেরুজালেমের ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক বাস্তবতা

পৃথিবীতে কি এমন কোনো নগরী আছে, যার কোনো একটি দালানও ইট-পাথর দিয়ে গড়া হয়নি, বরং তা গড়া হয়েছে ইতিহাস, রক্ত আর অশ্রু দিয়ে? এমন এক নগরী, যেখানে শিশু জন্ম নেয় বন্দী হয়ে!
শুনতে অবাক লাগলেও আজ আমি তোমাদেরকে সেই নগরীর করুণ ইতিহাসে নিয়ে যেতে চাই। তাই শুরু থেকেই একটু নড়েচড়ে বসো।
জেরুজালেম-এই নামটি উচ্চারণ করলেই মানব সভ্যতা যেন এক মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। যেখানে বন্ধ হয়ে যায় মানবাধিকারের সকল দরজা, আন্তর্জাতিক সকল আইন হারিয়ে যায় কোনো এক অদৃশ্য গহ্বরে আর অন্ধ হয়ে যায় সমস্ত মানবকূল। এমনকি মনে হয়, এখানকার মানুষরা বুঝি মানবজাতির অংশই নয়!
চলো, ঘুরে আসি সেই জেরুজালেম নামক মৃত্যুপূরীর গলি-গলি থেকে, ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা রক্তাক্ত স্মৃতিগুলোর খোঁজে।
**জেরুজালেমের ইতিহাস:**
জেরুজালেম-যার আরবি নাম আল-কুদস, আর হিব্রুতে ইরুশালাইম। বুকে ধূসর পাহাড়ের মালা। দেহে অসংখ্য খেজুর গাছ। দিগন্ত জুড়ে ঢেউ তোলা বালুরাশি আর কতক মানব সন্তান। এ নিয়েই প্রায় পাঁচ হাজার বছর পূর্বে জেরুজালেমকে কেন্দ্র করে গড়ে উঠে এক কালজয়ী রাজ্য 'ফিলিস্তিন'। কেন্দ্র জেরুজালেম তার রাজধানি।
সভ্যতার আদিলগ্নে জেরুজালেম ছিল একটি মরুশহর। 'জেরুজালেম' নামটির মধ্যেই লুকিয়ে আছে অনেক ইতিহাস, ঐতিহ্য, বীরত্ব ও উত্থান-পতনের প্রতিচ্ছবি। লুকিয়ে আছে ধর্মীয় আবেদনে ভরপুর প্রাচীন জনপদের হাজারো বছরের কথামালা। এই প্রাচীন মরুশহরকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল পৃথিবীর তিনটি বিশ্বাসের রূপরেখা; ইহুদি, খ্রিষ্টান এবং মুসলিম বিশ্বাস।
আজকের ফিলিস্তিন ও ইজরাইল রাষ্ট্র নিয়ে বিশ্বময় যে দুই মেরুভিত্তিক সংঘাত, হানাহানি ও যুদ্ধ- তা মূলত এই মরু শহর জেরুজালেমকে কেন্দ্র করেই। একদা শান্তির আবাসভূমি জেরুজালেম আজ নিত্য রক্তের বীভৎস খেলায় মত্ত।
বর্তমানে ১২৫ বর্গ কি. মি. আয়তনের পবিত্র ভূখণ্ড জেরুজালেম সমুদ্রকোল থেকে প্রায় ২৫০০ ফুট উঁচুতে অবস্থিত। অবশ্য পূর্বদিকের অলিভস পর্বতের উচ্চতা প্রায় ২৭২৪ ফুট। দণ্ডায়মান খাড়া দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত এই মরু শহর। গ্রিনউইচ শহরের মধ্যরেখা থেকে ৩৫০/১৮'/৩৫ পূর্ব দ্রাঘিমাংশ এবং ৩১০/৪৬'/৩৫ উত্তর অক্ষাংশে পবিত্র ভূখণ্ডের অবস্থান। যে স্থানের জন্য জেরুজালেম পৃথিবীতে পবিত্রতর স্থান বলে সুপরিচিত, তার নাম 'কেনান'। পরে এর নাম হয় জুডিয়া বা জুডা, তারপর ফিলিস্তিন। সর্বশেষ হাল আমলে এসে এই ভূখণ্ডরই একটা অংশ নিয়ে মানবজাতির বিষফোঁড়া হয়ে আত্মপ্রকাশ করে 'ইজরাইল' নামক একটি রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের এই পবিত্রতর ভূখণ্ডের আরও একটা নাম আছে-বিবলিকেল হলি ল্যান্ড।
জেরুজালেমের ইতিহাস প্রায় ৫০০০ বছরের পুরনো। এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলোর একটি। খ্রিস্টপূর্ব ১৮শ শতকে সালেম নামে পরিচিত ছিল এই নগরী। এই শহরের প্রতিটি বালুকণা সাক্ষী হয়ে আছে হাজারো নবীর আহ্বানে, মজলুমদের কান্না, আর অত্যাচারিত জাতির রক্তস্রোতের।
**হযরত ইবরাহিম (আ.)-এর পদচিহ্ন:**
জেরুজালেমের ইতিহাস শুরু হয় হযরত ইবরাহিম (আ.)-এর সময় থেকে। তিনি ছিলেন তাওহিদের পতাকা বহনকারী এক মহান নবী। আল্লাহর নির্দেশে তিনি প্যালেস্টাইনের পবিত্র ভূমিতে এসে স্থায়ী হন। এই নগরী তখনও ছিল বিশেষভাবে ধর্মীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। হযরত ইবরাহিম (আ.)-এর বংশধররাই এই ভূমির একাধিক নবীর জন্মস্থান ও কর্মস্থল হন।
**বায়তুল মুকাদ্দাসের প্রতিষ্ঠা:**
জেরুজালেমের মধ্যে অবস্থিত মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস হলো ইসলামি ইতিহাসের এক জ্বলন্ত বাতিঘর। প্রথম ক্বিবলা হিসেবে এই স্থান মুসলমানদের কাছে ছিল সর্বোচ্চ মর্যাদার অধিকারী। হাদীসে এসেছে:
عَنْ أَبِي ذَرٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الْأَرْضِ أَوَّلُ؟ قَالَ: الْمَسْجِدُ الْحَرَامُ". قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: "الْمَسْجِدُ الْأَقْصَى". قُلْتُ: كَمْ بَيْنَهُمَا؟ قَالَ: "أَرْبَعُونَ سَنَةً
অর্থাৎ, আবু যর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি জিজ্ঞেস করলাম, “হে আল্লাহর রাসূল! পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে?"
তিনি বললেন: মসজিদুল হারাম।"
আমি আবার জিজ্ঞেস করলাম, "এরপর কোনটি?"
তিনি বললেন: মসজিদুল আকসা।”
আমি বললাম, "এ দুটির মধ্যে কত বছরের ব্যবধান ছিল?” তিনি বললেন: "চল্লিশ বছর।”
(সহীহ বুখারী, হাদীস: ৩৩৬৬)
ইমাম তাফসিরবিদগণ বলেন, এই নির্মাণের সূচনা হযরত আদম (আ.) কিংবা হযরত ইবরাহিম (আ.)-এর সময় থেকেই শুরু হয়েছে এবং পরবর্তীতে হযরত দাউদ (আ.) ও হযরত সুলাইমান (আ.) এটিকে সৌন্দর্যমণ্ডিত করেন
**হযরত ঈউশা ইবন নূন (আ.), দাউদ (আ.) ও সুলাইমান (আ.)-এর যুগ:**
হযরত ঈউশা ইবন নূন (আঃ) এর নির্দেশে তালুতের নেতৃত্বে মাত্র ৩১৩ জন প্রথম জেরুজালেম বিজয় করেন। এই যুদ্ধে আল্লাহ এক তরুণ যোদ্ধার মাধ্যমে জালুতকে হত্যা করান-তিনি ছিলেন হযরত দাউদ (আঃ)। আল্লাহ তায়ালা বলেন:
فَهَزَمُوهُم بِإِذْنِ اللَّهِ وَقَتَلَ دَاوُدُ جَالُوتَ وَعَاتَلهُ اللهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَفَسَدَتِ الْأَرْضُ وَلَكِنَّ اللَّهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمِينَ
"অতঃপর তারা আল্লাহর অনুমতিতে শত্রুদের পরাজিত করল, এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন এবং তিনি যা ইচ্ছা তাকে শিক্ষা দিলেন। যদি আল্লাহ মানুষকে একে অন্যের মাধ্যমে প্রতিহত না করতেন, তবে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তবে আল্লাহ বিশ্বজগতের প্রতি অনুগ্রহশীল।" (সূরা আল-বাকারা: ২৫১)
হযরত ঈউশা (আঃ) প্রায় ৭ বছর ধরে যুদ্ধ করে জেরুজালেম ও আশেপাশের অঞ্চল দখল করেন। বনী ইসরাইলদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন, যাঁর নেতৃত্বে আল্লাহ জেরুজালেম জয় করান। রাসুল (সা.) বলেছেন:
«ما حُبِسَتِ الشَّمْسُ عَلَى بَشَرٍ قَطُّ إِلَّا عَلَى يُوشِعَ بْنِ نُونٍ، لِيَالِيَ سَارَ إِلَى الْبَيْتِ الْمَقْدِسِ»
"সূর্য কোনো মানুষের জন্য থেমে থাকেনি, কিন্তু ইউশা ইবন নূনের জন্য থেমেছিল, যেদিন তিনি বায়তুল মুকাদ্দাস অভিমুখে অগ্রসর হয়েছিলেন।" (সহিহ মুসলিম:১৭৪৭)
দাঊদ (আ:) এবং সুলাইমান (আ:) এর নেতৃত্বে বনি ইসরাইলগণ জেরুজালেম বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং ক্ষমতাধর একটি রোলিং স্টেট প্রতিষ্ঠা করেছিল, যা তখন পুরো বিশ্বকে শাসন করেছিল।
**রোমান ও খ্রিস্টান শাসন:**
সুলাইমান (আ:) এর মৃত্যুর পর ৫৮৭ খ্রিস্টাব্দে ইরাকের ব্যাবিলন থেকে বনস্র [ (নেবুচাদ নেজার) (শাসনকাল খ্রিস্টপূর্ব ৬০৫ থেকে ৫৬২)] নামক এক রাজা তার বাহিনী নিয়ে জেরুজালেম দখল করে নেয়। নেবুচাদ ছিল একজন অগ্নি পূজারী। বাইবেল অনুযায়ী, তিনি বাইতুল মাকদিস ধ্বংস করে ইহুদিদের গণহত্যা করেন এবং জীবীতদের বন্দি করে দাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যান। প্রায় ১০০ বছর পর পার্সিয়ান রাজা সাইরাস দ্য গ্রেট (রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৫৫৯ থেকে ৫৩০ পর্যন্ত) ব্যাবিলন সাম্রাজ্যকে পরাজিত করে এবং সকল বনী ইসরাইলকে মুক্ত করে তাদের ভূমিতে ফেরত পাঠান। ৩৩২ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার দি গ্রেট জেরুজালেম দখল করেন। তাঁর মৃত্যুর পর পটলেমি ও সেলিউসিড রাজবংশের মধ্যে পালাবদল হয়। পরে রোমান সম্রাট টাইটাস ৭০ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার জেরুজালেম ধ্বংস করেন এবং ইহুদিদের নির্বাসনে পাঠান। পরবর্তী সময়ে বিভিন্ন জাতি গোষ্ঠী এই অঞ্চলটিকে শাসন করে। এদের মধ্যে আরব, ফ্যাটিমিড, সেলজুক, তুর্কী, ক্রসেডর, ইজিপসিয়ান ও মুসলিমরা ছিল উল্লেখযোগ্য।
**হযরত ওমর (রা) এর অধীনে জেরুজালেম:**
হযরত উমর (রা.) ৬৩৭ খ্রিস্টাব্দে বাইজান্টাইনদের সাথে একটি চুক্তির করার মাধ্যমে জেরুজালেমর শাসনভার গ্রহণ করেন এবং সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করেন। এই চুক্তির পর পরবর্তী ৪৬২ বছর মুসলমানরা জেরুজালেম শাসন করে। জেরুজালেম বিজয়ের পর যেই পাথর খন্ডের ওপর থেকে রাসুল (সা.) মে'রাজে গমন করেছিলেন হযরত ওমর (রা.) সেই পাথরখণ্ডের স্থানটি পরিষ্কার করে সেখানে ছোট্ট একটি কিবলামুখী স্থাপনা নির্মাণ করেন। পরবর্তীতে এই পাথরখণ্ডের উপর নির্মিত হয় 'ডোম অব দ্য রক', আর পুরো হারাম চত্বরের দক্ষিণ পাশে নির্মিত হয় মসজিদুল আক্বসা। উমাইয়া খলিফা আবদুল মালিক এবং তাঁর ছেলে আল-ওয়ালিদ এর সময় (৭০৯ খ্রিস্টাব্দে) বর্তমান মসজিদুল আক্বসা নির্মিত হয়।
**উমাইয়া খিলাফতের অধীনে জেরুজালেম:**
৬৬১ খ্রিস্টাব্দে জেরুজালেম উমাইয়া খিলাফতের অধীনে আসে। প্রথম উমাইয়া খলিফা হযরত মুয়াবিয়া (রা.) ৪০ বছর জেরুজালেম শাসন করেন। ২০ বছর সিরিয়ার গভর্নর হিসেবে এবং বাকি ২০ বছর উমাইয়া খিলাফতের খলিফা হিসেবে। ৬৮০ সালে মুয়াবিয়া (র.) এর ইন্তেকালের পর যথাক্রমে প্রথম ইয়াজিদ (৬৮০- ৬৮৩ খ্রিস্টাব্দ), দ্বিতীয় মুয়াবিয়া (৬৮৩ – ৬৮৪ খ্রিস্টাব্দ) ও প্রথম মারওয়ান (৬৮৪ ৬৮৫ খ্রিস্টাব্দ) জেরুজালেম শাসন করেন। ৬৮৫ খ্রিস্টাব্দে আবদুল মালিক ইবনে মারওয়ান জেরুজালেমের শাসনভার গ্রহণ করেন। তিনি জেরুজালেমের ঐতিহাসিক স্থাপনা আল-আকসা মসজিদ পুনরায় সংস্কার ও সম্প্রসারণ করেন। এজন্য তিনি ব্যয় করেন মিশরের পুরো সাত বছরের রাজস্বের অর্থ। খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের মৃত্যুর পর জেরুজালেমের শাসনক্ষমতা চলে যায় সুলায়মান ইবনে আব্দুল মালিকের হাতে। তিনি ৭১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত জেরুজালেম শাসন করে। সুলায়মান ইবনে আব্দুল মালিকের মৃত্যুর পর যথাক্রমে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ (দ্বিতীয় উমার), ইয়াজিদ বিন আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, দ্বিতীয় আল-ওয়ালিদ, তৃতীয় ইয়াজিদ, ইব্রাহিম ইবনুল ওয়ালিদ জেরুজালেম শাসন করেন। সর্বশেষ দ্বিতীয় খলিফা মারওয়ানের মধ্য দিয়ে জেরুজালেমে উমাইয়া খিলাফতের পরিসমাপ্তি ঘটে।
**আব্বাসীয় খিলাফতের অধীনে জেরুজালেম:**
উমাইয়া খিলাফতের পতনের পর ৭৫০ খ্রিস্টাব্দে জেরুজালেম আব্বাসীয় খিলাফতের অধীনে চলে আসে। আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা আবু আল-আব্বাস আস-সাফফাহ, আল মানসুর এবং খলিফা আল মামুন ধারাবাহিকভাবে জেরুজালেম শাসন করেন। আব্বাসীয় খিলাফত ৭৫০ থেকে ৯৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত জেরুজালেম শাসন করে, যদিও শাসনের ধরন ছিল অনেকাংশে পরোক্ষ এবং স্থানীয় গভর্নরদের উপর নির্ভরশীল। ৯৭০ খ্রিস্টাব্দে মিশরের ফাতিমীয়রা আব্বাসীয় খিলাফতের অবসান ঘটায় এবং জেরুজালেম দখল করে নে।
**ফাতেমীয় খিলাফতের অধীনে জেরুজালেম:**
ফাতেমীয় খলিফা আল-মু'ইজ্জ লি দিনিল্লাহ (শাসনকাল: ৯৫৩-৯৭৫ খ্রিস্টাব্দ) তিনিই মিসর জয় করে কায়রোকে রাজধানী করেন এবং জেরুজালেম ফাতেমীয় শাসনের অধীনে আনেন। ফাতেমীয় খিলাফত আনুমানিক ৯৭০ খ্রিস্টাব্দ থেকে ১০৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত জেরুজালেম শাসন করে, অর্থাৎ প্রায় ১২৮ বছর। যদিও ফাতেমীয় শাসনকালে কিছু সময় জেরুজালেম সেলজুক তুর্কিদের হাতে চলে গিয়েছিল (১০৭০-এর দশকে), তবে ফাতেমীয়রা পুনরায় তা ফিরে পায় ১০৯৮ সালে, ক্রুসেডের ঠিক আগমুহূর্তে। তাই মোট শাসনকাল ধরা হয় প্রায় ১২৮ বছর, যদিও তা মাঝে মাঝে বিঘ্নিত হয়েছিল। ১০৯৮ খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের সময় সেলজুক ও ফাতেমীয়দের মধ্যে যুদ্ধের সুযোগে খ্রিস্টান ক্রসেডাররা ১০৯৯ সালে জেরুজালেম দখল করে নেয়।
**জেরুজালেমকে কেন্দ্র করে সংগঠিত বিভিন্ন ক্রসেড:**
১০৯৯ সালে প্রথম ক্রসেডের সময় খ্রিস্টানরা জেরুজালেম দখল করে নে। ১০৯৯ সাল থেকে ১১৪৭ সাল পর্যন্ত প্রায় ৪৮ বছর জেরুজালেম খ্রিস্টানদের দখলে ছিল। খ্রিস্টানদের অধীনে জেরুজালেমের এই ৪৮ বছর ব্যবস্থায় ডিম ইহুদিদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গহস্ত। ১০৯৯ সালে সম্রাট আলেক্সিসের সাহায্যে খ্রিস্টানরা এশিয়া মাইনর পার হয়ে জেরুজালেমে পৌঁছায়। এরপর জেরুজালেমর গভর্নর ও তার রক্ষীবাহিনীকে নগরদুর্গের দিকে ধাওয়া করে। সেনা ও সাধারণ জনগণের জীবন রক্ষার বিনিময়ে জুলাই মাসের মধ্যভাগে জেরুজালেমের গভর্নর খ্রিষ্টানদের নিকট আত্মসমর্পণ করেন।
গভর্নরের আত্মসমর্পণের পরেই খ্রিস্টানরা শুরু করে নির্বিচারে গণহত্যা। কয়েক ঘণ্টা ধরে চলে খ্রিষ্টানদের তাণ্ডবলীলা। রাস্তা বা গলিপথে যাকেই সামনে পেত, তাকেই হত্যা করে ফেলত। মায়ের কোল থেকে শিশুদের নিয়ে দেয়ালে আঘাত করে মাথা গুঁড়িয়ে দিত। মৃতদেহগুলো টুকরো টুকরো করতে থাকত, যতক্ষণ না আল-আকসার আঙিনায় মুসলিমদের রক্তে তাদের ঘোড়ার লাগামগুলো ডুবে যায়। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে এক খ্রিষ্টযোদ্ধা পোপকে লিখেছিল-
'মুসলমানদের রক্ত স্রোতে যোদ্ধাদের ঘোড়ার হাঁটু পর্যন্ত ডুবে যায়।'
তা ছাড়া উদ্যমী প্রত্যক্ষদর্শী তুলোর কাইন্টের যাজক অ্যাগুইলার্সের রেমন্ড বলেন-
'দেখার মতো সব দৃশ্য ছিল। আমাদের লোকেরা শত্রুদের মাথা কেটে রক্ত নিয়ে উৎসব করেছিল।'
জেরুজালেম ক্রসেডারদের সাময়িক দখলে আসার পর তারা মুসলমানদের হত্যার পাশাপাশি স্থানীয় সকল ইহুদিদের প্রধান সিনাগগে জড়ো করে। তারপর নৃশংসভাবে তাদের আগুনে পুড়িয়ে হত্যা করে।
এই যুদ্ধে মুসলিমদের পাশাপাশি কয়েক লাখ খ্রিষ্টযোদ্ধাও নিহত হয়। জেরুজালেমে সাময়িকভাবে ল্যাটিন চার্চের কর্তৃত্ব স্থাপিত হয়। যুদ্ধে অংশগ্রহণকারী লোরেনের ডিউক গডফ্রের হাতে জেরুজালেমের শাসনভার ন্যস্ত হয়। কিছুকাল পরে ডিউকের অত্যাচারে ক্ষিপ্ত হয়ে একজন আরব তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে।
১১৪৫-১১৪৯ সালে ২য় ক্রসেড সংঘটিত হয়। County of Edessa (কাউন্টি অফ এডিসা) এটি ছিল প্রথম ক্রসেডের পর খ্রিস্টানদের দ্বারা ১০৯৮ সালে প্রতিষ্ঠিত প্রথম ক্রসেডার রাষ্ট্র। এই County of Edessa প্রতিষ্ঠা করেন বোলদউইন (Baldwin)- যিনি পরে জেরুজালেমের রাজা হন। বোলদউইন স্থানীয় আর্মেনীয় খ্রিস্টানদের সহায়তা নিয়ে এই রাজ্য প্রতিষ্ঠা করেন। এটি খ্রিস্টান ও আর্মেনীয়দের মধ্যে একটি রাজনৈতিক ও ধর্মীয় জোট গঠন করে।
মুসলিম জেনারেল ইমাদুদ্দিন জঙ্গির বাহিনী ১১৪৪ সালে এডিসা আক্রমণ করে এবং পুরো শহর জয় করে নেয়। এডিসার পতন ছিল প্রথম ক্রসেডার রাজ্যের পতনের সূচনা, এবং এটিই দ্বিতীয় ক্রসেডের (Second Crusade) কারণ হয়ে দাঁড়ায়। কাউন্টি অফ এডিসার পতনের প্রেক্ষিতে ১১৪৫ সালে ইউরোপ দ্বিতীয় ক্রুসেডের ডাক দেয়। ১১৪৬ সালে দ্বিতীয় ক্রসেডের শুরুতে রুডলফ নামের একজন ফরাসি পাদরি, সকল ইহুদিকে হত্যা করে দ্বিতীয় ক্রসেড উদ্বোধন করার আহ্বান করেন। এরপর বিভিন্ন সময়ে আর ৪টি ক্রসেড সংঘটিত হয়।
**সালাউদ্দিন আইয়ুবীর (১১৮৭-১১৯৩) অধীনে জেরুজালেম:**
১১৮৭ সালে সুলতান সালাউদ্দিন আইয়ুবী হাত্তিনের যুদ্ধ (Battle of Hattin) জয় করেন। হাত্তিনের বিজয়ের পর সালাউদ্দিন একর পোতাশ্রয়ের দিকে অগ্রসর হন। ১১৮৭ সালের শুরুতে সেখানকার সবাই আত্মসমর্পণ করে। ক্রসেডাররা জায়গা ছেড়ে টায়ারে চলে যায়। এরপর একরের আশেপাশে তাবনাইন, সিডন, জুবাইল এবং বৈরুত জয় করেন। তারপর আশকেলনের উপকূল ১৪ দিন ধরে অবরোধ করার পর এলাকাবাসী আত্মসমর্পণ করে।
সবশেষে সালাউদ্দিনের স্বপ্ন পূরণের সময় আসে। তিনি জেরুজালেম অবরোধ করেন। উপকূল থেকে ক্রসেডারদের নিকট রসদ সাপ্লাই আটকে দেন। একে একে রামাল্লা, আদ-দারুম, বেথেলহেম এবং আন-নাতরুন জয় করেন। এভাবে তিনি জেরুজালেমের মূল ভূখণ্ডের অনেক কাছে পৌছে যান। তিনি আল-আকসা মসজিদের নিরাপত্তার প্রতি জোর দেন। তাই বল প্রয়োগ করে জয় করার চেয়ে সন্ধির মধ্য দিয়ে জয় করার আকাঙ্ক্ষা করেন। নতুবা আল-আকসার পবিত্রতা লঙ্ঘন হবে। মূলত তিনি উমর বিন খাত্তাবের (রা.) জেরুজালেম বিজয়ের পদ্ধতি অনুসরণ করেন।
জেরুজালেম বিজয়ের পদ্ধতি অনুসরণ করলেন। তিনি দূত মারফত তাদের কাছে চিঠি পাঠিয়ে জানান, 'আমিও আপনাদের মতো জেরুজালেমের পবিত্রতায় বিশ্বাস করি। তাই আক্রমণ করে পবিত্র স্থানটিকে ধ্বংস করতে চাই না। কিন্তু ফ্র্যাংকরা আত্মসমর্পণ না করে গোঁ ধরে বসে রইল। অবশেষে সালাউদ্দিন আক্রমণে যেতে বাধ্য হলেন। আল-আকসা অবরোধ করলেন। জেরুজালেম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। ফলে এক সপ্তাহের মাথায় তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তিনি তাদের শর্ত দেন, ৪০ দিনের মধ্যে সবাইকে পবিত্র ভূমি ছাড়তে হবে। মুক্তিপণ হিসেবে প্রত্যেক পুরুষ দশ দিনার, নারী পাঁচ দিনার এবং অপ্রাপ্তবয়স্কদের দুই দিনার করে পরিশোধ করতে হবে। যারা পরিশোধ করতে পারবে না, তাদের বন্দি করে রাখা হবে। মুক্তিপণের বিনিময়ে কিছু ক্রসেডার ১১৮৭ সালের ২ অক্টোবর (৫৮৩ হিজরি ২৭ রজব) জেরুজালেম ত্যাগ করে। ঐতিহাসিকদের প্রসিদ্ধ মত হলো, এই তারিখেই রাসূলুল্লাহর মিরাজ সংঘটিত হয়েছিল। ৯০ বছর পর মহাবীর সুলতান সালাউদ্দিন এই দিনেই বাইতুল মুকাদ্দাসে বিজয়ীবেশে প্রবেশ করেন।
**তৃতীয় ক্রসেড (১১৮৭-১১৯২):** ১১৮৭ সালে ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি ও জার্মানির সম্রাট ফ্রেডারিক একত্রিত হয়ে তৃতীয় ক্রসেডের ডাক দেন এবং জেরুজালেমের পথে অভিযান শুরু করেন। অন্যদিকে ঐক্যবদ্ধ মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন মিশরের সুলতান সালাউদ্দিন। ক্রসেডাররা বারবোসায় তীব্র আক্রমণের মাধ্যমে সালাউদ্দিনের থেকে একরোন ও জাফার মতো গুরুত্বপূর্ণ এলাকা দখল করে। কিন্তু ক্রসেডের মূল লক্ষ্য জেরুজালেম অধরাই থেকে যায়। ১১৯১ সালের ১২ জুলাই ইংল্যান্ডের রাজা রিচার্ড প্রচণ্ড লড়াই করে উত্তর ফিলিস্তিনের একর নামক নগরবন্দর দখল করে। সেইসাথে সেখানকার ৩০০০ মুসলিম অধিবাসীকে হত্যা করে। অথচ ১১৮৭ সালে জেরুজালেম জয় করার পর সালাউদ্দিন খ্রিষ্টান বন্দিদের স্বসম্মানে মুক্তি দিয়েছিলেন।
প্রথম দিকে একটু বিশৃঙ্খল থাকলেও সালাউদ্দিন পুনরায় বীর বিক্রমে ঘুরে দাঁড়ান। ফলে এই যুদ্ধেও ক্রসেডাররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। ১১৯২ সালে অবশেষে সালাউদ্দিন ও রিচার্ডের মধ্যে রামলার সন্ধি চুক্তি হয়। চুক্তি মোতাবেক সিদ্ধান্ত হয়, খ্রিষ্টান তীর্থযাত্রীরা নিরাপদে জেরুজালেম আসতে পারবে।
**আয়্যুবি সালতানাতের (১১৯৩-১২২৯) অধীনে জেরুজালেম:**
সালাদিন ১১৯৩ সালে মারা যাওয়ার পর তার আয়্যুবি বংশধরেরা জেরুজালেম ও আশপাশের এলাকা শাসন করতে থাকে। কিন্তু পারিবারিক দ্বন্দ্ব ও ক্রসেডারদের আক্রমণের কারণে শাসন দুর্বল হতে থাকে। ১১৯৩ সাল থেকে ১২২৯ সালের মধ্যে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ক্রুসেড সংঘটিত হয়। ১১৯৮-১২০৪ সালে চতুর্থ ক্রসেড, ১২১৩-১২২১ সালে পঞ্চম ক্রসেড এবং ১২২৮-১২২৯ সালে ষষ্ঠ ক্রসেড (Crusade) সংঘটিত হয়। জার্মান ও অন্যান্য ক্রসেডারদের সাথে চুক্তি ও যুদ্ধের ফলে জেরুজালেম একাধিকবার দখল-বদল হয়।
**মামলুক সালাতানাতের (১২৫০-১৫১৭) অধীনে জেরুজালেম:**
১২৫০ সালে তুর্কি বংশোদ্ভূত বাহরি মামলুকেরা মিশরে সালতানাত প্রতিষ্ঠা করে, যার ফলে আইয়ুবি সালতানাতের অবসান ঘটে। মামলুকরা জেরুজালেম, ফিলিস্তিন সহ সমগ্র শাম অঞ্চলকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুলতান রুকনুদ্দিন বাইবার্সে (১২৬০-১২৭৭ খ্রিঃ) আক্রা, নাবলুস, গাজা, হেবরন ও জেরুজালেম পুনরুদ্ধার করেন।
**ওসমানী সাম্রাজ্যের (১৫১৭-১৯১৭) অধীনে জেরুজালেম:**
১৫১৭ সালে ওসমানী সাম্রাজ্যের (অটোমান সালতানাত) সুলতান সেলিম মামলুকদের পরাজিত করে মিশর ও ফিলিস্তিন দখল করে। ফলে প্রায় আড়াই শতাব্দীর মামলুক শাসনের অবসান ঘটে। এই বিজয়ের ফলে জেরুজালেম অটোমান সালতানাতের অধীনে চলে যায় এবং মুসলিম খিলাফতের ঐতিহাসিক শহর হিসেবে গুরুত্ব পায়।
**ব্রিটিশদের (১৯১৭-১৯৪৮) অধীনে জেরুজালেম:**
১৯১৭ সালের ৯ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনারা জেনারেল অ্যালেনবি-র নেতৃত্বে জেরুজালেম দখল করে। এর মাধ্যমে ৪০০ বছরের অটোমান শাসনের অবসান ঘটে।
একটা সময় ছিল, যখন আল-আকসার আঙিনায় মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসতো আযান। কিন্তু হঠাৎ এক ভোরে, বাইরের দরজা খুললো বিজাতীয় বুটের শব্দে-আগমন হলে ব্রিটিশদের। এর মধ্য দিয়েই শেষ হলো জেরুজালেমে মুসলিম শাসন।
**ইসরায়েলের (১৯৪৮-২০২৫..) অধীনে জেরুজালেম:**
জেরুজালেম হারায়নি, তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অস্ত্রের জোরে, রক্তের নদী বেয়ে, একদিন আমাদের কিবলাহ-ঊলা চলে গেছে দখলদারদের ছায়াতলে।
১৯৪৮ সালের ১৪ মে, ইহুদি নেতারা ফিলিস্তিন ভূখণ্ডের একাংশে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয়। ওই সময় জেরুজালেম দুই ভাগে বিভক্ত হয়:
* পূর্ব জেরুজালেম – জর্ডানের অধীনে।
* পশ্চিম জেরুজালেম ইসরায়েলের দখলে।
এতে হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান, খ্রিস্টান তাদের ঘরছাড়া হয়। এই গণবিপর্যয় ইতিহাসে "আন-নাকাবা" )النكبة- বিপর্যয়) নামে পরিচিত।
এরপর শুরু হয় দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধ। ১৯৬৭ ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলে নেয়। ১৯৬৯ সালে এক অস্ট্রেলিয়ান ইহুদি আল-আকসা মসজিদে আগুন লাগিয়ে দেয়। যার ফলে মিম্বার সালাহউদ্দিন সম্পূর্ণ পুড়ে যায়। এভাবে জেরুজালেমে ইসরায়েল একের পর এক হামলা অব্যাহত রেখেছে। জেরুজালেমের অধিবাসিরা আজ নিজ ভূমিতেই অনিরাপদ।
**জেরুজালেমের ঐতিহ্য:**
জেরুজালেম কোনো সাধারণ নগরী নয়। এটি সেই শহর, যেখানে তিনটি আসমানী ধর্ম-ইসলাম, খ্রিস্টধর্ম, ও ইহুদি ধর্ম-একই ছাদের নিচে ইতিহাসের পাতায় মিলিত হয়েছে। জেরুজালেমের প্রতিটি পাথর যেন বহন করে কোনো না কোনো ধর্মীয় ইতিহাসের রক্তাক্ত স্মৃতি, কান্না আর আত্মত্যাগের চিহ্ন।
কখনো ব্যাবিলনীয়রা, কখনো রোমানরা, আবার কখনো পারস্য ও বাইজেন্টাইনরা শাসন করে গেছে এ শহর।
কিন্তু তবুও, জেরুজালেম বেঁচে ছিল-তার আত্মা নিয়ে, তার আলোর ঝলকে।
জেরুজালেমের ঐতিহ্যের অন্যতম নিদর্শন হলো المسجد الأقصي Church of the Holy Sepulchre এবং টেম্পল মাউন্ট।
মসজিদে আকসা )المسجد الأقص( অর্থ "সবচেয়ে দূরের মসজিদ”। এটি পবিত্র নগরী বাইতুল মুকাদ্দাসে অবস্থিত, যাকে ইংরেজিতে Jerusalem বলা হয়। কুরআনে এই মসজিদের নাম উল্লেখ আছে। আল্লাহ তায়ালা বলেন:
سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ ءَايَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ
"পবিত্র ও মহান তিনি, যিনি রাতের বেলায় তাঁর এক বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত-যার চারপাশ আমি বরকতময় করেছি-তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয় তিনি সবকিছু শ্রবণকারী, দর্শনকারী।" [সূরা আল-ইসরা: ১]
জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। এটি ছিল মুসলিমদের প্রথম কিবলা এবং নবী রাসুলদের মিলনস্থল। ইসরা ও মিরাজের রাতে নবী মুহাম্মদ (সা.) এখানে সমস্ত নবী-রাসূলদের ইমামতি করেন। রাসুল (সা) বলেন:
رَأَيْتُنِي فِي الْحَجَرِ، وَقَدْ جَاءَنِي جِبْرِيلُ، فَقَدَّمَنِي فَصَلَّيْتُ بِهِمْ، ثُمَّ خَرَجْتُ فَصَلَّيْتُ بِهِمْ صَلَاةَ الْغَدَاةِ فِي الْمَسْجِدِ»
"আমি নিজেকে হাজরে আসওয়াদের পাশে দেখলাম। জিবরাইল (আ.) আমার কাছে এলেন এবং আমাকে সামনে করলেন। আমি তাদের (নবীগণ) ইমামতি করলাম। তারপর আমি বের হয়ে ফজরের নামাজ তাদের নিয়ে বায়তুল মুকাদ্দাসে (মসজিদে আকসা) আদায় করলাম।" [সহীহ মুসলিম: ১৭২]
রাসুলুল্লাহ (সা.) প্রায় ১৭ মাস এই কিবলার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। এই মসজিদ মুসলমানদের কাছে শুধু একটি প্রাচীন ইবাদতের স্থান নয়, বরং এটি মুসলিম উম্মাহর ঐক্য, সংগ্রাম ও আত্মমর্যাদার প্রতীক।
মামলুক আমলে আল-আকসা কমপ্লেক্সের অনেক দরজা, মিনার, ঘুম্বজ ও পথ নির্মিত হয়।
আল-আকসা সংলগ্ন মাদ্রাসা আল-আশরাফিয়্যাহ ছিল সেই যুগের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র, যেটি সুলতান কাইতবায় নির্মাণ করেন।
এখানেই রয়েছে Church of the Holy Sepulchre, যা খ্রিস্টানদের কাছে সর্বাপেক্ষা পবিত্র স্থান, কারণ তাঁরা বিশ্বাস করে, জেরুজালেমেই ঈসা (আঃ)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল-তাঁর ক্রুশবিদ্ধতা, মৃত্যু এবং পুনরুত্থান। এটি খ্রিষ্টানদের ধর্মের মূল বিশ্বাসগুলোর একটি। যার ফলে, প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এই স্থান পরিদর্শন করতে আসেন, বিশেষ করে ইস্টার উপলক্ষে। গির্জাটি নির্মিত হয় খ্রিষ্টীয় ৪র্থ শতকে, রোমান সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট-এর আদেশে। কনস্টান্টাইনের মা সেন্ট হেলেনা খ্রিষ্টীয় ৩২৬ খ্রিষ্টাব্দে জেরুজালেমে যান এবং বিশ্বাস করতেন এই স্থানেই যীশুর ক্রুশবিদ্ধতা ও সমাধিস্থান হয়েছিল। তিনি সেই স্থান খুঁজে বের করেন এবং গির্জা নির্মাণের উদ্যোগ নেন। গির্জার অভ্যন্তরে রয়েছে:
১. Golgotha (Calvary): যেখানে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়।
২. Aedicule (এডিকুলা): একটি ছোট কক্ষ যা যীশুর সমাধি বলে বিশ্বাস করা হয়।
৩. Stone of Anointing: যেখানে যীশুর মৃতদেহকে গন্ধ তেল ও কাপড়ে জড়ানো হয়েছিল।
এই গির্জায় বিভিন্ন গির্জা সম্প্রদায়ের (Catholic, Greek Orthodox, Armenian Apostolic ইত্যাদি) যৌথ অধিকার রয়েছে।
" Church of the Holy Sepulchre" টি UNESCO World Heritage Site হিসেবে স্বীকৃত নয়, কিন্তু জেরুজালেমের ঐতিহাসিক কেন্দ্রের অংশ হিসেবে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। গির্জার ভেতরের দায়িত্ব ও সময় ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমঝোতা রয়েছে, যাকে "Status Quo Agreement" বলা হয়।
অন্যদিকে, ইহুদিদের কাছে এটি 'টেম্পল মাউন্ট'। 'টেম্পল মাউন্ট' (Temple Mount)-ইহুদিদের একটি ধর্মীয় পরিভাষা, যা দিয়ে তারা জেরুজালেমের পুরাতন শহরের একটি উঁচু অংশ বোঝায়। এই অংশটিকে মুসলমানরা বলে আল-হারাম আশ-শরীফ )الحرم الشريف(, যার মধ্যে অবস্থিত মসজিদে আকসা ও কুব্বাতুস সাখরা।
ইহুদিরা মনে করে এখানেই ছিল তাঁদের প্রথম মন্দির।
তারা বিশ্বাস করে, এখানেই ইব্রাহিম (আ.) তার ছেলে ইসহাক (আ.)-কে কুরবানি করতে গিয়েছিলেন।
ইহুদিদের প্রথম মন্দির (Solomon's Temple) ধ্বংস করে দেয় বাবিলীয়রা (৫৮৬ খ্রি.পূ.)। দ্বিতীয় মন্দির রোমানরা ধ্বংস করে (৭০ খ্রি.)। এরপর বহু বছর ধরে এটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে ছিল। বর্তমানে ওয়েস্টার্ন ওয়াল-তাদের একমাত্র ঐতিহ্য, যা নিয়ে তারা বিশাল দাবিদাওয়া করে।
এ শহরের অলিগলি, গম্বুজ, মিনার, গীর্জা ও প্রাচীন দেয়ালগুলো যেন শত শত বছরের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
কিন্তু প্রশ্ন হলো, ঐতিহ্যের নামে কি কারও অধিকার কেড়ে নেওয়া যায়?
**জেরুজালেমের আধুনিক বাস্তবতা :**
আগামী বিশ্বের Rolling State হবে জেরুজালেম। তাই জেরুজালেমকে দখলে নিতে মরিয়া হয়ে আছে গোটা বিশ্ব। কিন্তু প্রশ্ন হলো ইহুদিরাই কেন জেরুজালেমকে চাচ্ছে?
**বেলফোর চুক্তি: ২ নভেম্বর ১৯১৭**
ব্রিটিশ সরকার ঘোষণা করে:
"His Majesty's Government views with favour the establishment in Palestine of a national home for the Jewish people..."
অর্থাৎ- ব্রিটিশ সরকার ফিলিস্তিনে একটি "ইহুদি জাতির আবাসভূমি” প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানায়।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের ঘরছাড়া ঘরা হবার মিছিল। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে ইসরায়েল পুরো পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এর পর থেকে ধাপে ধাপে তারা ফিলিস্তিনিদের জমি দখল করে চলছে। শুধু জমিই নয়-তাদের অস্তিত্বও মুছে ফেলতে চায় তারা।
এ কেমন শহর, যেখানে শিশু জন্ম নেয় বন্দী হয়ে?
এ কেমন সভ্যতা, যেখানে মসজিদে যাওয়ার জন্য অস্ত্রের মুখোমুখি হতে হয়?
এ কেমন বাস্তবতা, যেই মসজিদের ইমাম ছিলেন যাকারিয়া (আ:) সেই মসজিদ আজ মুসলমানদের জন্য অনিরাপদ হয়ে গেছে?
দাউদ (আ:) ও সুলাইমান (আ:) এর নেতৃত্বে মুসলমানরা যেই জেরুজালেমে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং ক্ষমতাধর Rolling State প্রতিষ্ঠা করেছিল, যুদ্ধ ছাড়াই বাইজান্টাইনরা যেই জেরুজালেম ওমরের হাতে তুলে দিয়েছিল, খ্রিস্টানদের কাছ থেকে সালাউদ্দিন আইয়ুবী যেই জেরুজালেম জয় করেছিলেন, সেই জেরুজালেম আজ মুসলমানদের জন্য নিষিদ্ধ হয়ে যাচ্ছে। সেই জেরুজালেম জন্য আজ মুসলিম রাষ্ট্রগুলো একজোট হতে পারে না। কেউ তেল নিয়ে ব্যস্ত, কেউ জোট নিয়ে, কেউ আবার ব্যস্ত ইসরায়েলের সাথেই চুক্তি নিয়ে!
**রাসুল (সা.) এর বাণী :**
مَثَلُ المؤمنين في تَوَادِهِمْ وتَرَاحُمِهِمْ وتَعَاطْفِهِمْ مثل الجسد، إذا اشتكى منه عُضْوٌ تَدَاعَى له سائر الجسد بالسهر والحمى
"মুমিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত একটি দেহের মতো। দেহের কোনো এক অঙ্গ কষ্ট পেলে, গোটা দেহই জেগে থাকে ও জ্বরে আক্রান্ত হয়।" (সহীহ বুখারী: হাদীস নং 6011, সহীহ মুসলিম: হাদীস নং 2586)
এই হাদিসটি মুসলিম বিশ্ব ভুলে যায়নি, বরং তাদের স্বার্থের দাবানলে আজ তা চাপা পড়ে গেছে।
জেরুজালেমে কখনো কোনো কাপুরুষের জন্ম হয় না, সেখানে জন্মায় শায়খ আহমদ ইয়াসিন, ইসমাইল হানিয়া আর ইয়াহিয়া সিনওয়ারের মত বীর মুজাহিদরা। একজন শিশু জানে তার পাথরের আঘাতে দখলদারদের কোন ক্ষতি হবে না, একজন নারী জানে তার প্রতিবাদ দখলদারিত্বকে ধ্বংস করবে না, এসব জেনেও তারা প্রতিবাদ করে যায় কিন্তু তারা কখনো কাপুরুষতার পরিচয় দেয়না। আজ শুধু ফিলিস্তিনি হওয়া এবং দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে বিশ্বের দরবারে তাদের জীবনের কোন মূল্য নেই। নেই কোনো সহযোগিতার হাত। বোমার বিস্ফোরণে ফিলিস্তিনিদের দেহ আজ আকাশে উড়ছে। ছোট্ট শিশু জানেনা বোমার বিস্ফোরণে কেন তার দেহ পুড়ছে। একজন মা জানেনা কোন অপরাধে তার সন্তানকে হত্যা করা হচ্ছে। মা শুধু জানে তার সন্তান জান্নাতে সবুজ পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। হারিস ইবন উমাইর নামক একজন সাহাবিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে যেখানে মু'তার যুদ্ধ সংঘটিত হয়েছে, একজন নারীর আর্তনাদের প্রেক্ষিতে যেখানে মুসলমানরা পুরো সিন্ধু অঞ্চল জয় করে নিয়েছিল, সেখানে সন্ত্রাস দমনের নামে নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে মুসলমানদের অস্তিত্ব বিলীন করার এক মহা উৎসবে মেতেছে দখলদার ইসরায়েল এবং তার মিত্ররা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এত হাজার হাজার মুসলমানদের লাশ আমাদের মুসলিম উম্মাহর বিবেকে নাড়া দেয়না। অর্থ থেকে শুরু করে গোলাবারুদ সব সহযোগিতাই পায় ইসরায়েল, সহযোগিতা পায় না শুধু ফিলিস্তিন। এই শহীদ মা- বোন আর ছোট্ট শিশুরা আমাদেরকে একদিন অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। যেদিন আমরাও আমাদের কোনো সহযোগী পাবো না।
জেরুজালেম এখন কাঁদে। কিন্তু সে কাঁদে না, হেরে যাওয়ার জন্য, বরং সে কাঁদে আবার উঠে দাঁড়ানোর জন্য।
একদিন সে হাসবে। একদিন মসজিদুল আকসায় কেউ রক্ত নয়, বরং রুহানিয়্যাতে কান্না করবে।
একদিন শহীদ মায়েরা দেখবে, তাঁদের সন্তানদের রক্ত বৃথা যায়নি।
সেই দিনের অপেক্ষায় আমরা জেগে আছি।
আল-কুদস একদিন মুক্ত হবেই। ইনশাআল্লাহ।
সেদিন সূর্য উঠবে বিজয়ের আলো নিয়ে, আর জমিন সাক্ষ্য দেবে শহীদদের ত্যাগের।


মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।